গতকাল পার্কের ভেতরে ও কার্যালয়ের অভ্যন্তরে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় পার্কের বাইরে থাকা কর্মীরা ভেতরে প্রবেশ করতে গেলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। এতে কর্মীরা প্রধান ফটক ভাংচুর করেন। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন। আন্দোলনকারীরা জানান, প্রতিষ্ঠানটিতে আট শতাধিক কর্মী নিয়মিত অফিস করলেও তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।