বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে গতকাল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলানায়তনে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, ভাইস চেয়াম্যান অশোক কুমার ঠাকুর, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা চৌধুরী, সাবেক শিশুবিষয়ক কর্মকর্তা উমা রানী দাস প্রমুখ।