চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির দুটি নতুন বিওপি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ভোলাহাট উপজেলার খড়কপুর ও সুরানপুর সীমান্তে নবনির্মিত বিওপি দুটি উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।