বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ
কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির বিষয়টি জানানো হয়।
এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলামকে আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক
ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম
সাধারণ সম্পাদক করা হয়েছে একজনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে।
এর আগে গত ২ মার্চ রাকিবুলকে সভাপতি আর নাছিরকে সাধারণ সম্পাদক করে
ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।










