পরীক্ষা উপলক্ষে গতকাল দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।
এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮, বরিশালে ৮১ হাজার ৮৩১, সিলেটে ৮৯ হাজার ৪২১, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ ও ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ শিক্ষার্থী পরীক্ষায় বসছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী ও ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন ও ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বোর্ডে, ৫১০টি এবং সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহে, ১৮৮টি। অন্যদিকে মাদরাসা বোর্ডের আওতায় ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।










