চট্টগ্রামে আরও একজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই নিয়ে চট্টগ্রামে দুইজন ব্লাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হলেন। আক্রান্তের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। গত শনিবার তিনি চমেক হাসপাতালে ভর্তি হন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে দু’জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর তথ্য আছে। দু’জনই আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের শারীরিক পরিস্থিতি ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারছিনা।

জানা গেছে, দাঁতের চিকিৎসা নিতে গিয়ে ওই ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ শনাক্ত হন। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ এলে তিনি চমেক হাসপাতালে ভর্তি হন। করোনার ভ্যাকসিন নিয়েছেন তিনি। এর আগে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে গত ২৪ জুলাই এক নারী চমেক হাসপাতালে ভর্তি করা হন। তার চিকিৎসা চলছে।