ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মো. শামছুল আলম বলেছেন, বর্তমানে পুরো দেশজুড়ে নীতি-নৈতিকতার দুর্ভিক্ষ চলছে। যার কারণে পৃথিবীর অনেক দেশ এগিয়ে গেলেও বাংলাদেশ দিনদিন পিছিয়ে পড়ছে। এ থেকে উত্তরণের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদ্রাসা গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোহাম্মদ আলী উল্যাহ, রেজিস্ট্রার মো.আইয়ুব হোসেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ফারুক আহমেদ। এতে মাদরাসার ফকিহ মুফতি আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।










