রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে বৈঠক মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এ তথ্য জানিয়েছে।
সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ষোড়শ দিনের আলোচনা শুরু হয়।
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।















