বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আমি জনগণের মানুষ, জনগণের সঙ্গে থাকতে পছন্দ করি। এ প্রত্যন্ত অঞ্চলে মানুষের সঙ্গে কথা বলতে এসেছি।
তিনি আরো বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিক্ষা দিয়ে গেছেন, রাজনীতি যদি করতে হয় তাহলে মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর পলাশ উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, আমি বিশ্বাস করি, রাজনীতি করতে হলে মানুষের অন্তরে ও মনোজগতে প্রবেশ করতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান এ শিক্ষাই দিয়ে গেছেন।















