বসন্তবরণে ফরিদপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০টি স্টল নিয়ে শুরু হয়েছে এ মেলা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ।