ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন  (১০) ও তসলিমা (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুলিক নদীতে খঞ্জনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসমিন উপজেলার খঞ্জনা গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে ও তসলিমা আক্তার দিনাজপুর সদরের ইউসুফ আলীর মেয়ে। তসলিমা তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিলেন৷

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাছিম ইকবাল৷ তিনি বলেন, দুপুরে তারা দুজন মিলে কুলিক নদীতে গোসল করতে নেমেছিলেন৷ কিছুক্ষণ পরে তারা ডুবে যায়৷ এলাকাবাসী দেখার পর তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ইয়াসমিন মারা যায়। আর হাসপাতালে নেয়ার পথে তসলিমা মারা যায়৷