উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। রোববার (১০ মে) এ উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয় ‘রত্নগর্ভা মা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬’। সমাজে সন্তানদের সাফল্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে অবদান রাখা মায়েদের সম্মাননা জানাতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, নারীর সম্মান পৃথিবীর সব জাতি-ধর্ম ভেদে সর্বোচ্চ স্বীকৃতি আছে। আর মা হিসেবে মায়ের সম্মান সর্বাগ্রে। সন্তান লালনে মায়ের অবদান অনস্বীকার্য।
এতে সভাপতিত্ব করেন ড. শাহনওয়াজ দিলরুবা খান। তিনি বলেন, নতুন প্রজন্মের মায়েদের প্রতি আহ্বান, আপনার সন্তানকে আলোকিত করার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান ভূঁঞা ও সৈয়দা মুনিরা ইসলাম।
অনুষ্ঠানের আহ্বায়ক নাছিমা আক্তার সীমা বলেন, দেশ ও জাতি গঠনে একজন মায়ের অনন্য অবদানকে স্মরণীয় করে রাখতেই আমাদের এ প্রয়াস চলমান থাকবে। আশা করি আগামীতে আরো বড় পরিসরে মায়েদের সম্মানিত করতে পারব।
এ সময় আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এতে ৩১ জন মাকে সম্মাননা স্মারক দেয়া হয়।
উত্তরা পাবলিক লাইব্রেরির কর্ণধার মো. তারেকুজ্জামান খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।










