আবাসন প্রকল্পে প্রকৃত ভূমিহীনদের ঘর বরাদ্দ দেয়া, পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদ বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন ভূমিহীনরা। গতকাল ভূমি ও গৃহহীন সংগঠনের উদ্যোগে প্রেস ক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, রংপুরে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে একাধিকবার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।