‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করতে এসডিজি অর্জন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।