ময়মনসিংহ থেকে চুরি হওয়া একটি শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রশান্ত কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান জানান, ১৭ নভেম্বর শিবলিঙ্গটি চুরি হয়। পরে পুরোহিত দুলাল ভট্টাচার্য একটি মামলা করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয় চোর ও তার অবস্থান। মামলার ৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে হারানো মূর্তিটি উদ্ধার সম্ভব হয়েছে।
ময়মনসিংহ থেকে চুরি হওয়া শিবলিঙ্গ টাঙ্গাইলে উদ্ধার
ময়মনসিংহ থেকে চুরি হওয়া একটি শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রশান্ত কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ থেকে চুরি হওয়া একটি শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রশান্ত কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।










