ঝিনাইদহে ফেব্রুয়ারির জন্য খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এবারো জেলার ১০৫ ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৫২৫ টাকায় দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা ও পাঁচ কেজি চাল মিলবে। এবার রমজান উপলক্ষে এক কেজি ছোলা অন্তর্ভুক্ত করা হয়েছে।