চুয়াডাঙ্গায় আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। টানা প্রায় এক মাস এ জেলায় অব্যাহত রয়েছে মাঝারি, তীব্র ও অ‌তি তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (১ মে) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস,এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ একই তাপমাত্রা রেকর্ড করা হয়, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।

তিনি আরো জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে এবং রবিবার (৫ মে) থেকে বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে।