স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুভেচ্ছা জানিয়েছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

সোমবার (২৫ মার্চ) রাতে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় শাহবাজ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুটি দেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।

এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।