ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। দিনের বেশির ভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। দুই বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছে ওয়ার্ডের ১৫ হাজার মানুষ। পানির দাবিতে তারা ঘেরাও করেছেন পৌরসভা কার্যালয়। গতকাল বেলা ১১টার দিকে ১ ঘণ্টা ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা।