মানিকগঞ্জের সিঙ্গাইরে লুট হওয়া ৪৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রাম থেকে স্বর্ণের একটি বারসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এর আগে ১ জুন সিঙ্গাইর উপজেলার জামশা আমতলা থেকে ৯৫ ভরি স্বর্ণবার ও অলংকার এবং দুটি সেলফোন লুট হয়।