অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজের মূল ফটকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট সরানোর দাবিতে গতকাল পাশের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সেটি অবরোধ করে রাখেন তারা। এতে শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়া সদরের ইউএনও তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।