যশোরে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোর যৌথভাবে এ মেলা আয়োজন করেছে। মেলায় দেশের ২০টি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল খোলা হয়েছে।