চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে রাইহান আলী শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। রাইহান আলী শুভ পৌরসভার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে। বিষয়টি নিশ্চত করেছেন সদর মডেল থানার ওসি মিন্টু রহমান।