প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলাদলের নেতাকর্মীদের কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় জেলা শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে নারী সমাবেশে মিলিত হয়েছে।
সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেনের সভাপতিত্বে এবং পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকির সঞ্চালনায় নারী
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক স্বপন ব্যানার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী প্রমুখ।










