‘খুলনার আলোকচিত্র চর্চা ইতিহাসের পথ বেয়ে’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে। শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী ও দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলম। আয়োজকরা জানান, সাদা-কালো যুগের সেই সময়গুলো কেমন ছিল তা জানাতে আয়োজন করা হয়েছে পাঁচদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ১৯৩০-২০০০ সাল পর্যন্ত আলোকচিত্রের শুরু থেকে বিবর্তনকাল তুলে ধরা হয়েছে।
খুলনায় সাদা-কালো যুগের আলোকচিত্র প্রদর্শনী
‘খুলনার আলোকচিত্র চর্চা ইতিহাসের পথ বেয়ে’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে।
‘খুলনার আলোকচিত্র চর্চা ইতিহাসের পথ বেয়ে’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে।










