ঝিনাইদহের সব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আজিম-উল-আহসান। গতকাল সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিবি ওসি শাহীন আলীসহ সব ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পুলিশ সুপার জেলার ব্যাংকের লেনদেনে স্বচ্ছতা, জাল টাকা রোধ, গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানের আশ্বাসও দেন।
ঝিনাইদহে ব্যাংকারদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
ঝিনাইদহের সব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আজিম-উল-আহসান।
ঝিনাইদহের সব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আজিম-উল-আহসান।










