লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ২৯ ঘণ্টা পর মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে লোকমান হোসেন (৩৭) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৭ জুন) সকালে মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার রাত ৩টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
নিহত লোকমান ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোলা থেকে ঢাকার উদ্দেশে ফারহান-৩ লঞ্চে ওঠেন লোকমান। রাত ২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করলে সেখান থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। ডুবুরী দল গতকাল থেকেই তার সন্ধানে কাজ করছিল। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।










