চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন ইউএনও আজাহার আলী। উপকরণের মধ্যে আছে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফ্লো মেশিন ইত্যাদি।