খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন শিল্প উন্নয়নে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান। সুধী সমাবেশে জেলার পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।