মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক মারা গিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

হামিদুল হক বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি মেহেরপুরের মুজিবনগরের সোনাপুর গ্রামের মারা যান। খবরটি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে সোনাপুর স্থানীয় কবরস্থানে হামিদুল হক সমাহিত হন।

হামিদুল হক স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।