আর কদিন বাদেই শুরু হবে পবিত্র মাহে রমজান। রোজা কেন্দ্র করে সারা দেশে আজ রোববার থেকে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) স্বল্প মূল্যে পণ্য বিতরণ কর্মসূচি। এর মধ্যেই ভিজিএফ ও ১০ টাকা কেজিতে চাল বিতরণের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ সকালে টাঙ্গাইলের মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন পরেই রোজা শুরু হচ্ছে। ঈদের আগে আমরা ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) দিব, ১০ টাকা কেজিতে চাল বিতরণ করব। পর্যায়ক্রমে ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন পণ্য দেয়া হবে। এছাড়া, এপ্রিলের মাঝামাঝিতে নতুন ফসল আসবে। সব মিলিয়ে খুব শিগগির নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করি।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব খাদ্যশস্যের দামের উপর প্রভাব পড়েছে। ফলে, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।
কৃষি মন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও মানুষের কষ্ট লাঘব করতে সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের খেটে খাওয়া গরিব মানুষের কষ্ট লাঘব করতে ভর্তুকিতে কম মূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেয়ার ব্যবস্থা করেছেন। তিনি মানুষকে ভালোবাসেন ও সবসময় তাদের মাঝে থাকতে চান, সেজন্যই তিনি কমমূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা করে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে দরিদ্র মানুষেরা উপকৃত হবেন ও তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।
মধুপুর পৌরসভা আয়োজিত টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্রেতারা পণ্য কিনতে শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।