বরিশালে ১৪১টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ১৭ লাখ ৮২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের আর্থিক অনুদানের এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।