চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
করা মামলায় মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন
আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া
হয়েছে।
আজ সোমবার (২২ মে) অতিরিক্ত জেলা
ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জুলাই
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ১ কেজি ৪০০ গ্রাম
হেরোইন নিয়ে র্যাবের হাতে আটক হন মিজানুর। এ ঘটনায় সিপিএসসি র্যাব-৫ এর উপ-পরিদর্শক শ্রী নিবাস মিস্ত্রী রায়হান বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত
কর্মকর্তা নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী লালন কুমার দাস মিজানুরকে অভিযুক্ত
করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আজ আদালত মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত
করে তার শাস্তি ঘোষণা করেন।










