ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন হত্যার মামলা এজাহারভুক্ত দুই আসামি রাজিব মল্লিক ও সাগর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে তাদের গ্রেফতার করা হয়। রাজিব পটুয়াখালীর বাসিন্দা আর সাগর উপজেলার কুলকাঠি এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের বড় বোন সাবেক পৌর কাউন্সিলর শিউলি পারভীন। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।