হবিগঞ্জের বানিয়াচং থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে (১৪) দেড় মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে পিবিআই। পরে তাকে আদালতে হাজির করে সিলেটের সেইফ হোমে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার কুতুবুর রহমান চৌধুরী।
তিনি জানান, গত ১৮ অক্টোবর জেলার বানিয়াচং উপজেলার শিবগঞ্জ গ্রামের জৈনক ব্যক্তি আদালতে অভিযোগ করেন তার নাবালিকা মেয়েকে গত ৫ সেপ্টেম্বর একই এলাকার শাহিন মিয়া, হুমায়ুন মিয়াসহ কয়েকজন অপহরণ করে। পরে তাকে ঢাকার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে।
আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদেন্তর জন্য হবিগঞ্জ পিবিআইকে নির্দশ দেয়া হয়।
পরে পিবিআই গত ১ ডিসেম্বর গভীর রাতে ঢাকার মাদারবাড়ি জামতলাস্থ জনৈক পারভেজ ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
বৃহস্পতিবার উদ্ধারকৃত কিশোরীকে আদালতের নির্দেশে সিলেটে সেইফ হোমে পাঠানো হয়।










