চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে বাহেরচরে ভ্রমণে গিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতে ফলে আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। 

তাদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোস্টগার্ডের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থীরা মেঘনা নদীর পশ্চিমে বাহেরচর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে বৈরী আবহাওয়া কারণে আটকে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে কোস্টগার্ড তাদের উদ্ধার করে পরিবারের কাছে পাঠায়।