দায়িত্ব গ্রহণ করেছেন লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।
পাটগ্রাম পৌরসভা কার্যালয়ে পৌর সচিব আশরাফুজ্জামানের সভাপতিত্বে দায়িত্ব এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইট। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু প্রমুখ।
অন্যদিকে লালমনিরহাট পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আজিজুল
হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান লুত্ফর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি একেএম কামরুল হাসান বকুল প্রমুখ।
দায়িত্বগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বিদায়ী মেয়র ও সাধারণ ভোটারদের থেকে পরামর্শ নিয়ে একটি মডেল পৌরসভা বিনির্মাণ করতে চাই।
লালমনিরাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন, লালমনিরহাট পৌর এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।










