রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গতকাল ভোরে উপজেলার হোসেন মণ্ডলপাড়া এলাকায় মো. আশিক সরদারের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় লাকড়ি রাখার ঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৯ মিমি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযুক্ত আশিক কৌশলে পালিয়ে যায়।
আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।










