স্বাস্থ্য অধিদপ্তর ও সেন্ট্রাল, মাঠপর্যায়ে বা বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১৮ হাজার ৬০০টি ডেঙ্গু আরডিটি কিট মজুদ রয়েছে।
তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বা ডিজিএইচএসের সেন্ট্রাল ওয়্যারহাউজের কাছে ৪৯ হাজার ৬০০টি এবং সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপোতে (সিএমএসডি) ৬৯ হাজার কিট সংরক্ষিত রয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, দেশব্যাপী মাঠ পর্যায়ের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এরই মধ্যে মোট ১ লাখ ৯২ হাজার ৫৪৫টি কিট বিতরণ করা হয়েছে। এছাড়া সামনের প্রয়োজনীয়তা মেটাতে পাইপলাইনে আরো ৪ লাখ ৩৮ হাজার ১২০টি কিট রয়েছে, যা শিগগিরই সরবরাহ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ কিটগুলো মাঠপর্যায়ে ডেঙ্গুর সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসাসেবা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।










