তালপাতায় মাতৃভাষায় বর্ণ লিখে শিক্ষাজীবনের হাতেখড়ি হলো যশোরে দুই শতাধিক শিশুর। উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের আয়োজনে গতকাল ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে হাতেখড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্যে শুরু হয় এ উৎসব। এরপর একে একে পরিবেশন করা হয় উদীচী শিশু শিল্পীদের সংগীত ও দলীয় নৃত্য। অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ পাভেল চৌধুরী।
হাতেখড়ি উৎসব
তালপাতায় মাতৃভাষায় বর্ণ লিখে শিক্ষাজীবনের হাতেখড়ি হলো যশোরে দুই শতাধিক শিশুর।
তালপাতায় মাতৃভাষায় বর্ণ লিখে শিক্ষাজীবনের হাতেখড়ি হলো যশোরে দুই শতাধিক শিশুর।










