ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
জামায়াতের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ১৩টি আসনের মধ্যে জামায়াত থেকে ৮ জন, এনসিপি থেকে দুজন, জাগপা থেকে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন ও জুলাই শহীদ পরিবারের সদস্য শহীদ জাবির ইব্রাহীমের মাকে মনোনয়ন দেয়া হয়েছে।
ঘোষিত প্রার্থীরা হলেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারী ও আইনজীবী সাবিকুন নাহার মুন্নি, প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া জেলার অঞ্চল পরিচালিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি শামছুন্নাহার বেগম, কেন্দ্রীয় কমিটির নারী অধিকার আন্দোলনের সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ ও শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম। এছাড়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বয়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রী মাহবুবা হাকিম।










