প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গতকাল কেন্দ্রটিতে ৫০২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রটিতে ৭ হাজার ২৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৭৬৪ জন। উপস্থিতির হার ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ।
ময়মনসিংহ নগরী থেকে ছেড়ে আসা বাসগুলো পরীক্ষা উপলক্ষে ভাড়া ৩০ টাকার স্থলে ১০০ টাকা নিয়েছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাগুলো ৪০ টাকার ভাড়া ১২০ টাকা নিয়েছে।










