টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে চালকসহ দুজন দগ্ধ হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকার ১৩নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
দগ্ধরা হলেন পঞ্চগড় জেলার বানগুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আপন (৪০), একই
জেলার ফুলতলার বাসিন্দা বাবু। এদের মধ্যে বাবুর শরীরের বেশির ভাগ পুড়ে গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, সকাল ১০টার দিকে ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্টবোঝাই ট্রাকচালক। আগুনে তার শরীর পুড়ে যায়।










