বগুড়া শহরের একটি খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেনেডগুলো সক্রিয় নাকি অকেজো, তা জানতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। গতকাল খাল সেচে মাছ ধরার সময় স্থানীয়রা গ্রেনেডগুলো দেখতে পায়। পরে পুলিশকে জানানো হলে তারা গিয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে। বগুড়া সদর থানার ওসি জানান, গ্রেনেডগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।