ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান(৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পের এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ( ৫০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন।
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, নুরুজ্জামান গরু ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি গতকাল সোমবার রাতে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে ।










