ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান
মিজানুর রহমান ভূইয়া কিসমত দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিল উদ্দিন, নারী নেত্রী হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত, সুখী, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন। করোনা ভাইরাসে যখন বিশ্ব অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত, তখন দেশের হতদরিদ্র অসহায় মানুষের পাশে তার সরকার দাঁড়িয়েছে।










