ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এনজিও সংস্থা আশা। রংপুর বিভাগের আট জেলায় চর, দ্বীপচর, প্রত্যন্ত এলাকাসহ ২ হাজার ৭৬০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৫২০ শিক্ষার্থীকে বিনামূল্যে কোচিং আকারে শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে সংস্থাটি। গতকাল দুপুরে রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। আশার বিভাগীয় ব্যবস্থাপক এসএম বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন।
শিক্ষা সহায়তা
ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এনজিও সংস্থা আশা।
ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এনজিও সংস্থা আশা।










