বরিশালে আওয়ামী লীগ কার্যালয়, বর্তমান মেয়র, সাবেক মেয়রসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীর বাসাবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিক্ষুব্ধ জনতা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় (এন এক্স ভবন) ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। এছাড়া বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর বাসভবনে ভাংচুর করে দুর্বৃত্তরা। একই দিনে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কালিবাড়ী রোডের বাসভবনে ভাংচুর করা হয়। এছাড়া নগরীর ১৯, ২০ ও ২২ নম্বর আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করা হয়েছে।