বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর আওয়ামী লীগের একাংশ। গতকাল বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেয়ায় তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়।