যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন তারা। উদ্ধার করা ককটেলগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ককটেল উদ্ধার
যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব।










